সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

গাজীপুরে একদিনে ৬৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে এ পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৫৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে জেলায় নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।

রোববার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।

তবে, শুক্রবার ও শনিবার গাজীপুরে করোনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কেন্দ্রে গাজীপুরের বাইরে থেকে গৃহিত নমুনা থেকে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৮৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৩৬৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ