সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় ইসলামিক ফাউন্ডশনের কেয়ারটেকারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ের কেয়ারটেকারের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।

এর আগে সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১১টার দিকে তিনি মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫)। তিনি ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের কেয়ারটেকার এবং চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মাওলানা আবদুর রহমানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গতকাল রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চকরিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রবিবার পর্যন্ত এখানে একশ ছাড়িয়েছে। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ