সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে।

ফলে আগামী ৩১ মে রোববার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হবে। ওইদিন থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চলবে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাভাবিক লেনদেন চালু হলেও স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি পরিপূর্ণ পরিপালন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর ও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত ব্যাংক শাখাসমূহ দৈনিক ব্যাংকিং লেনদেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঝুঁকিপূর্ণ এলাকা সর্ম্পকিত সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন স্বাস্থ্য বিভাগ এ নির্দেশনা নির্ধারিত হবে। পাশাপাশি এসব এলাকায় অবস্থিত শাখার তালিকা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশনে জানাতে হবে।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট কাস্টম এলাকায়) অবস্থিত ব্যাংকের শাখা বুথ সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ