সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আগামীকাল উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে বুধবার (৩ জুন) আঘাত হানতে পারে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

বর্তমানে নিম্নচাপ রূপে আরব সাগরে অবস্থান করলেও আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২ জুন) সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আগামী ১২ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও এর পরের ১২ ঘণ্টায় শক্তিবৃদ্ধি করে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বুধবার বিকেলে ঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটে আঘাত হানতে পারে।

এ দু’টি রাজ্যে ইতোমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি টিম মোতায়েন করা হয়েছে। একেকটি টিমে অন্তত ৪৫ জন করে সদস্য রয়েছেন।

এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান বলেন, আশা করা হচ্ছে, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতাস্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ