সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনাভাইরাস রেকর্ড শনাক্তের দিনে ৩৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের। আর, ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন রেকর্ড ২,৯১১ জন।

এর আগে, গত ৩১শে মে ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। যা ছিলো সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এছাড়া, মৃত্যুর দিক থেকেও গত ২৪ ঘণ্টায় হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। এর আগে, ৩১শে মে তেই সর্বোচ্চ ৪০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২রা জুন) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৪,৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। আর, এ সময়ে পরীক্ষা করা হয় ১২,৭০৪টি নমুনা। এ নিয়ে মোট ৩ লাখ ৩৩ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ২,৯১১ জনকে নিয়ে এ পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মোট ৫২ হাজার ৪৪৫ জন শনাক্ত হলেন। আর, গত ২৪ ঘন্টায় আরও ৫২৩ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, নতুন করে পরীক্ষায় করোনা আক্রান্তের হার ২২.৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৩৮৮ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে আছেন ৬,২৪০ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ