সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সারাদেশে চিনি-ডাল-তেল বিক্রি শুরু টিসিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দাম সহনীয় রাখতে আজ (৩ জুন) থেকে সারাদেশে ট্রাকে করে সুলভ মূল্যে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

টিসিবি জানায়, সারাদেশে ২০৪টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এরমধ্যে ঢাকায় ৪০টি ও চট্টগ্রামে ১০টি স্পটে পণ্য বিক্রি হবে। অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ক্যাম্প অফিস পরিচালনা করা হবে।

টিসিবির ট্রাকে চিনি বিক্রি হবে প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা কেজি এবং সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ৮০ টাকায়।

শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৫ দিন চলবে এ কার্যক্রম। নিত্যপণ্য বিক্রি চলবে ১৬ জুন পর্যন্ত। প্রত্যেক ভোক্তা ২ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ