সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা। চলতি অর্থবছরে বেড়েছিল ৩ হাজার ২শ টাকা।

এছাড়াও প্রস্তাবিত বাজেটে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা। চলতি বছর যা ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। বাজেটে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। প্রতিযোগী দেশগুলোতে তা ২৫ শতাংশের উপরে।

অন্যদিকে চলতি বছরে দেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে বাজেটে ব্যয় হচ্ছে আয়ের ২২ শতাংশেরও কম। পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় যা একেবারেই সামান্য।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৯ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু বরাদ্দ ৩৫ হাজার ১২৬ টাকা। কিন্তু চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ছিল ৩২ হাজার ৩৫৫ টাকা। তবে সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা।

চলতি বছর মাথা পিছু ঘাটতি ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। এছাড়া মাথা পিছু বার্ষিক উন্নয়ন বরাদ্দ কর্মসূচীর বরাদ্দ ১২ হাজার ৬৮৬ টাকা। চলতি অর্থবছর যা ছিল ১২ হাজার ৩৩৬ টাকা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ