রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুফতি মুশতাকুন্নবীর বাবার ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন। ইসলামী শিক্ষা বিস্তারে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি আল্লাহর জমিনে দীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ইসলামী রাজনৈতিক ময়দানে সক্রীয় দায়িত্ব ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুম মাওলানা আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনা করেন ও তার জান্নাতের উচ্চ মাকাম নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও মরহুম মাওলানা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহা. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মাওলানা খুরশীদ আলম গভীর শোক প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ