সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারের অযোগ্য হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তারা জানায়, বিগত ১০ বছর বা তারও বেশি সময় ধরে যেসব যানবাহনের ফিটনেস নেই, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নয়তো গাড়িগুলোর রুট পারমিট ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ হতে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা রয়েছে। তারপরও ডাটাবেজ পর্যালোচনা করে দেখা যায়, ১০ বছরের বেশি সময় ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

এমতাবস্থায় চলতি জুন মাসের ৩০ তারিখের মধ্যে নিজ নিজ মোটরযানের ফিটনেস নবায়নের জন্য মোটরযানের মালিকগণকে অনুরোধ করা হলো। নয়তো আগামী ১ জুলাইয়ের পর ফিটনেসবিহীন এসব মোটরযানসমূহকে ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ