রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

উল্লাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হবেন কামাল লোহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কামাল লোহানীর জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা। সেখানেই শেষ নিদ্রায় শায়িত হবেন দেশের এই প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আজ শনিবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে বাবার জন্মস্থান। সেখানে বাবাকে দাফন করা করা হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল। গত ১৮ জুন তার করোনা পজেটিভ আসে। গত ১৮ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ