সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘ধামতীর পীর মাওলানা আব্দুল হালীম ছিলেন একজন মোখলেছ আলেমেদ্বীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুমিল্লার ধামতী আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ধামতীর পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল হালীম ছিলেন একজন মোখলেছ আলেমেদ্বীন, নির্লোভ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার দক্ষ কারিগর।

তিনি সারা জীবন কোরআন-সুন্নাহর খেদমত ও আত্মশুদ্ধির মাধ্যমে অসংখ্য সুশিক্ষিত ও আদর্শ নাগরিক তৈরি করে গেছেন। মরহুম মাওলানা আব্দুল হালীমের মেহনতে অগনিত মানুষ পাপের পথ ছেড়ে ইসলামের সঠিক পথের সন্ধান পেয়েছেন। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও কুরবানী জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন মুখলেস, দ্বীনের পথপ্রদর্শককে হারালো।

আজ সোমবার বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় ধামতীর পীর মরহুম মাওলানা আব্দুল হালীমের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা রুহুল আমীন, হাফেজ আবুল কাশেম রায়পুরী ও মাওলানা সাইফুল ইসলাম জামালী প্রমূখ। দোয়া মাহফিলে মাওলানা আব্দুল হালীম পীর সাহেব ধামতীর রূহের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ