সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মুহা. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মুহা. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক। এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ