শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নুরিয়া মাদরাসায় আলেমদের জরুরি বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় আগামীকাল শনিবার সকালে আলেমদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জির আহ্বানে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকের শিরোনাম ইসলাহি মজলিস থাকলেও আলোচনা হবে সমকালীন বেশ কয়টি বিষয়ে। নুরিয়া মাদরাসা সূত্র জানিয়েছে, দেওবন্দের চিন্তা দর্শন, আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানী ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসসহ অনিয়মে অভিযুক্তদের বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকা ও ঢাকার পাশ্ববর্তী এলাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বিভিন্ন এলাকার দায়িত্বশীল আলেমদের আমন্ত্রণ করা হয়েছে। প্রায় ৭ শত গুরুত্বপূর্ণ আলেম উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বেফাকের সহসভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া রাহমানিয়ার মুহতামিম বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া রাহমানিয়ার শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীসহ প্রতিনিধিত্বশীল আলেমরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ