শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাহী মজলিস থেকে বেফাককে চার দফা প্রস্তাবনা শীর্ষ আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কামরাঙ্গিরচর নূরিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইসলাহী মজলিস থেকে বেফাককে চার দফা প্রস্তাবনা দেন শীর্ষ উলামায়ে কেরাম।

আজ শনিবার কওমি মাদরাসায় চলমান সংকট থেকে উত্তোরণে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে কামরাঙ্গীরচর মাদরাসায় গুরুত্বপূর্ণ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফজলুল করীম কাসেমী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

এ ইসলাহী মজলিস থেকে বেফাকের চলমান সংকট উত্তোরণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো পাঠ করেন মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রস্তাবনাগুলো হলো,

১ম দফা, কওমি মাদরাসার ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষার্থে 'তাহাফফুজে ফিকরে দেওবন্দ' শিরোনামে সারাদেশে আলোচনা সভা করা হবে।
২য় দফা, দ্রুত সময়ের মধ্যে বেফাকের মজলিসে শুরা ও আমেলার বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
৩য় দফা, ইসলাহী মাহফিল থেকে সংকট নিরসনে ভূমিকা রাখার জন্য ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত হয়েছে । উক্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের জন্য বেফাক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবে। সদস্য দশজন হলেন,
১. নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল।
২. বারিধারা মাদরাসার শায়খে ছানী মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
৩. হাফেজ্জী হুুজুর রহ. এর নাতি মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।
৪. জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক।
৫. মাওলানা লেহাজুদ্দীন, গাজীপুর।
৬. মাওলানা মুহিব্বুল্লাহ।
৭. মাওলানা লোকমান মাজহারী।
৮. মাওলানা বশির আহমদ।
৯. নাছিরুল্লাহ যশোরী।
১০. মাওলানা হামেদ জাহেরী।

৪র্থ দফা, মাদরাসায় মাদরাসায় কাদিয়ানীদের পক্ষ থেকে প্রেরিত চিঠি প্রেরণ ও তাদের অন্যান্য অপতৎপরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

ইসলাহী মজলিসে বেফাকের সংকট কাটিয়ে উঠতে পরামর্শ ও ইসলাহীমূলক বক্তব্য দেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার আল্লামা নূরুল ইসলাম জিহাদী, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, ময়মনসিংহের মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, বারিধারা মাদরাসার শায়খে ছানী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল, রামপুরার মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী, ময়মনসিংহের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, বি.বাড়ীয়া প্রতিনিধি মাওলানা লিয়াকত উসমানী, হাফেজ্জী হুজুর রহ. এর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা শওকত হোসেন সরদার, মাওলানা মাসউদুল করীম, নাজিরহাট মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হাবীবুর রহমান, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহমান, কওমী ঐতিহ্যের মাওলানা মুসা বিন ইজহার।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ