সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় প্রাণ গেল অতিরিক্ত পুলিশ সুপারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আজিজুর রহমান চৌধুরী মারা গেছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

সোহেল রানা আরো বলেন, আজিজুর রহমান পুলিশের বিশেষ শাখায় (রাজনৈতিক) কর্মরত ছিলেন। ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরিতে যুক্ত ছিলেন তিনি। তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাঁকে পরবর্তী সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আজিজুর রহমান ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নন্দনগর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মস্থানেই পুলিশি ব্যবস্থাপনায় তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সোহেল রানা। আজিজের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন আজিজুর রহমান। বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর ২০০২ সালের ২৭ আগস্ট পুলিশের বিশেষ শাখায় যোগ দেন তিনি। পরে সেখান থেকেই ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যান। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যনুযায়ী, এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ জন পুলিশ সদস্য মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ