সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পেঁয়াজের দাম দ্বিগুণ করে সিন্ডিকেটগুলো মানুষের পকেট কাটতে শুরু করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

দেশের খুচরা বাজারে আজ পিয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। তবে পাড়া-মহল্লার দোকান গুলোতে হাত ঘুরে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। বাজারে পিয়াজের সংকট না থাকলেও ইচ্ছে করেই দাম বাড়ানো হয়েছে। যা চরম উদ্বেগের কারণ।

আওয়ার ইসলামে পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, গত বছরও ভারত হুট করে পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় বাংলাদেশে পিয়াজের দাম বেড়েছিল হু হু করে। সেসময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি হয়েছে। এবার পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরপরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মানুষ চরম বিপাকে পড়বে।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে সিন্ডিকেটগুলো বেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করুন। আন্যথায় বৈশ্বিক মহামারির প্রাক্কালে সাধারণ মানুষের কষ্টের অন্ত থাকবে না। তারা বলেন, চাল, ডালসহ প্রায় সব নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি চলছে৷ তিনি বলেন, এজন্য দায়ী হচ্ছে সিন্ডিকেট ৷ করোনায় সাধারণ মানুষের জন্য আরেক দফা আপদ হয়ে এসেছে বাজারের বাড়তি দাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ