সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হাটহাজারীর সংকট নিরসনে সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান ইশা ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীর সংকট নিরসনে সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় হাটহাজারীর চলমান সংকট নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আমেলার জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এ আহবান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন বহুদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। এমতাবস্থায় কওমি ধারার ইতিহাস-ঐতিহ্য রক্ষার্থে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের উচিৎ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের অনৈতিক হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।

জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দাবীসমূহ- ১. হাটহাজারী মাদরাসায় চলমান সংকট নিরসনে সকলেই দায়িত্বশীল আচরণ করুন। ২. সংকট সমাধানে শুরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ৩. প্রশাসনকে অনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। ৪. এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার শিক্ষার্থীদের কোন ধরনের হয়রানি করা যাবেনা। ৫. যেসকল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে ইতিপূর্বে ভর্তি নেয়া হয়নি, তাদের ভর্তি নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ