সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনায় ফরিদাবাদে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মুবিন ।।
ফরিদাবাদ থেকে>

উপমহাদেশের প্রখ্যাত আলেম, হোসাইন আহমদ মাদানীর অন্যতম খলিফা আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনায় ঢাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ফরিদাবাদ মাদ্রাসা মসজিদে সম্মিলিত ছাত্রদের নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। ছাত্ররা কান্নায় ভেঙে পড়েন এবং আমিন আমিন ধব্বনিতে মুখরিত হয়ে উঠে চারদিক।

উল্লেখ্য, গত (১৭সেপ্টেম্বর) হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যা ৬:২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মাদরাসার বাইতুল আতীক মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ