সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হবে।

আজ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে মোদির শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এসময় তার পক্ষ থেকে ফুলের তোড়াও শেখ হাসিনাকে উপহার দেন রীভা গাঙ্গুলি।

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে রীভা গাঙ্গুলি নয়াদিল্লিতে ফিরে যাচ্ছেন। তার আগে বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে বিদায়ী এ সাক্ষাৎ করলেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা হয় সাক্ষাৎ অনুষ্ঠানে। রিভা গাঙ্গুলি ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ উপহার দেন শেখ হাসিনাকে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ