সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কুয়েতের আমীরের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

আজ বৃহম্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আধুনিক কুয়েতের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, উপসাগরীয় দেশগুলোর স্পন্দিতহৃদয়, সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুর সংবাদে আমরা দুঃখ প্রকাশ করছি। আজ আমরা একজন বড় ভাই, একজন জ্ঞানী ও ব্যতিক্রমধর্মী এবং "মানবতার" নেতাকে হারিয়েছি। তিনি তাঁর জীবন ও প্রয়াসকে নিজের দেশ ও জাতির সেবা, সংলাপ, সংহতি ও ঐক্য প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন। তিনি শান্তি ও সৎকর্মের দৃষ্টান্ত ছিলেন।

কুয়েতের জনগণ এবং শক্তিশালী কুয়েত-ইরাক সম্পর্কের জন্য আমরা তাঁর উদ্বেগ সম্পর্কে জানতাম। ভ্রাতৃত্বের কুয়েত পরিবার ও প্রিয়জনদের প্রতি এবং সমস্ত আরব জনগণের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা ও জান্নাত প্রার্থণা করছি, আমিন।

কুয়েতের নতুন আমীর শেখ নাওয়াফ আল আহমদ আল-জাবের আল-সাবাহকে অভিনন্দন। শেখ নাওয়াফ আল আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের নতুন আমীর ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এক অভিনন্দন বার্তায় পীর সাহেব বলেন, আমরা বাংলাদেশের জনগণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পীর সাহেব চরমোনাই বলেন, আমি আশা প্রকাশ করছি কুয়েতের নতুন আমীরের সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে কুয়েত আরো উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি মুসলিম বিশ্বসহ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করবেন এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা রাখবেন। সেইসাথে নতুন আমীরের সুস্বাস্থ্য ও নেক হায়াত ও সফলতা কামনা করছি।

আমীরের পক্ষ থেকে ঢাকাস্থ কুয়েত দুতাবাসে শোক বই এ স্বাক্ষর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুফতি সৈয়দ নুরুল করীম, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব আলাউদ্দীন প্রমুখ। বৃহস্পতিবার সকালে ঢাকার কুয়েত দূতাবাসে গিয়ে দলের মহাসচিব শোক বইতে স্বাক্ষর ও মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।

মহাসচিব বলেন, অচিরেই কুয়েতের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন। মহান রব্বুল আলামিন তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ