সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেশে ভারতীয় দালালের কোনো ঠাঁই হবে না: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নব্বইয়ের স্বৈরাচার (জাতীয় পার্টি) আর বর্তমানের স্বৈরাচার, দুই মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে শ্রমিক অধিকার প‌রিষ‌দের উদ্যোগে শ্রমিক কর্মচারীর সকল ব‌কেয়া বেতন ও এককা‌লীন প‌রিষ‌দের দা‌বি‌তে আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ‘এ দেশে ভারতীয় দালালের কোনো ঠাঁই হবে না। যারা এ দেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

নুর বলেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খান ও উন্নয়নের কথা বলেছে- সে কি টিকতে পারছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে অনেক উন্নয়ন করেছে সে কি টিকতে পেরেছে? পারে নাই। তারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে কিন্তু নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে। ‌তেমনই এ সরকারও টিক‌তে পার‌বে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ