সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা শফী রহ. স্মরণে মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

কওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ অথরিটি আল-হাই‘আতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সাবেক সভাপতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম ও তাহাফফুজে খতমে নবুওয়াত সহ নানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত থাকবেন আল-হাই‘আতুল উলয়া ও বেফাকের নেতৃবৃন্দ। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর খোলাফা ও সর্বস্তরের জনগণ৷

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ