সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

উইঘুরদের অধিকারকে সম্মান জানাতে চীনের প্রতি জাতিসংঘের ৪০টি দেশের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

জিংজিয়াং ও তিব্বতে বসবাসরত সংখ্যালঘু উইঘুর মুসলিমদের অধিকারকে সম্মান জানাতে চীনের প্রতি বিশেষ আহবান জানিয়েছে বিশ্বের অন্তত ৪০ টি দেশ। তারা হংকংয়ের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, জাতিসংঘের সদস্যভুক্ত এসব দেশ যৌথ এক বিবৃতিতে এ আহবান জানায়। বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কানাডা, হন্ডুরাস, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আলবেনিয়া এবং বসনিয়া সহ বেশিরভাগ ইউরোপীয় দেশের সাক্ষর রয়েছে।

সাক্ষরকারী দেশসমূহ জানিয়েছে, আমরা জিংজিয়াংয়ে মানবাধিকারের দৃশ্যমান অবস্থা এবং হংকংয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

চীনের নিকট এসব দেশ একটি প্রতিবন্ধকতামুক্ত স্বাধীন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অধীন জিংজিয়াংয়ে প্রবেশের অনুমতি চেয়েছে।

জাতিসংঘে জার্মান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন মঙ্গলবার সন্ধ্যায় সংস্থাটির সাধারণ পরিষদের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠককালেও এসব বিষয় নিয়ে কথা বলেন। তিনি চীনকে মানবাধিকারের প্রতি; বিশেষত জিংজিয়াং এবং তিব্বতের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকারকে সম্মান জানানোর আহবান জানিয়েছেন।

অপরদিকে জাতিসংঘে পাকিস্তানি রাষ্ট্রদূত চীন সহ অন্তত ৫৫ টি দেশের স্বাক্ষরিত একটি বিবৃতি পাঠ করে শুনিয়েছেন। বিবৃতিতে হংকংয়ের চলমান পরিস্থিতিকে ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কঠোর সমালোচনা করা হয়।

জাতিসংঘে চীনা রাষ্ট্রদূত চ্যাং জুন জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অবস্থানকে 'ভন্ডামি' আখ্যায়িত করেছেন।এই তিন দেশের সমালোচনা করে তিনি বলেন, আপনারা নিজেদের কুকর্ম ও পক্ষপাতমূলক অবস্থান পরিহার করে নরকের নিকট থেকে ফিরে আসুন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চীনের বিপরীতে এতোগুলো দেশের সাক্ষরিত বিবৃতিকে স্বাগত জানিয়েছে। এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যও চীনের বিরুদ্ধে এজাতীয় অভিযোগ এনে বিশ্বের ২৩ টি দেশ সাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছিল।

পশ্চিমা কূটনৈতিকদের মতে, এ জাতীয় বিবৃতিতে সাক্ষর না করতে প্রতি বছরই বেইজিং জাতিসংঘের সদস্য দেশসমূহকে চাপ প্রয়োগ করে। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ