মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

ফজর ও আসরের পর জানাজা পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক।।

ফজর ও আসরের নামাজের পর জানাজার নামাজ পড়া যাবে। তবে ফজরের পর সূর্যদয়ের পূর্বে আর আছরের পর সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্বে জানাজার নামাজ পড়ে নিতে হবে। তবে যখন সূর্য ওঠছে কিংবা আসরের পর যখন সূর্য ডুবছে কিংবা যখন সূর্য মাথার উপর থাকে তখন জানাজার নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি।

ফরজ নামাজ আদায়ের নির্ধারিত পাঁচটি সময় থাকলেও নফল নামাজের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যখন ইচ্ছা পড়া যাবে। তবে কিছু সময় এমন আছে যখন নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। আর কিছু সময় এমন আছে যাতে নির্ধারিত কিছু নামাজ পড়া মাকরুহ। সাহাবি উকবা বিন আমের জুহানী রা. বলেন, ‘তিনটি সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়’। (সুবুলুস সালাম: ১/১১১, মুসলিম: ১/৫৬৮)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ