বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

রংপুরে আল্লাহ’র ৯৯ নাম দিয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্তম্ভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুপসি পাঁচ মাথার মোড়ে আল্লাহ’র ৯৯ নাম দিয়ে নির্মিত দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। খুব অল্প সময়ে নিপুন হাতের কারুকার্যের কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হবে।

রুপসি পাঁচ মাথার মোড়ে ‘আল্লাহু চত্তর’ হিসেবে এটি পরিচিতি পাবে। বর্গাকার স্তম্ভটির চার পাশে আল্লাহ’র গুনবাচন ৯৯ নাম আরবিতে ও বাংলা উচ্চারণসহ উপর থেকে নিচে লেখা হয়েছে। নিচে রয়েছে বর্গাকার বেদি যা আবার দুই স্তরের গোলাকার বেদি দিয়ে পরিবেষ্টিত।

মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান এর প্রচেষ্টায় আল্লাহু ভাস্কর্যের নির্মাণ কাজ চলছে। তিনি নিজেই এটির ড্রয়িং ও ডিজাইন করেছেন। নির্মাণ কাজ অনেকটা শেষ হলেও এখনো কারুকার্যের কিছু কাজ বাকি রয়েছে।

দুই ফিট বাই দুই ফিট বর্গাকার এই স্তম্ভ টির উচ্চতা হবে ২৭ ফিট যার ২২ ফিটে রয়েছে আল্লাহ‘র ৯৯ টি নাম এবং উপরে পাঁচ ফিট থাকবে ‘আল্লাহু’ লেখা। ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, গত বছরের আগস্টে এর নির্মাণ কাজ শুরু হয় ।

ধর্মীয় ভাবাবেগ থেকে নির্মাণ কাজ শুরু করা হয়। এখনো নির্মাণের কিছু কাজ বাকি রয়েছে।স্তম্ভটির সবার উপরে বড় করে ‘আল্লাহু’ লেখা থাকবে এবং ক্যালিগ্রাফি লেখাও থাকবে। নান্দনিক লাইটিং সিস্টেমের সাথে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টায় এখানে মহান আল্লাহ তায়ালার ৯৯ টি নাম উচ্চারিত হবে।

বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আইপিএস সংযোগ থাকবে। তিনি আরও বলেন,আগামী দুই সপ্তাহের মধ্যে এটির কারুকার্য সহ নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় সাংসদ আশিকুর রহমানের সময় অনুযায়ী এটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

স্থানীয় ব্যবসায়ী আলম মিয়া বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসতেছে। পুরো কাজ শেষ হইলে আরও সুন্দর লাগবে। তখন আরও লোক দেখতে আসবে। তবে ভাস্কর্যটির আশেপাশে কয়েকটি অবৈধ দখল থাকায় এটির সৌন্দর্য কিছুটা কমে যাবে বলে অভিযোগ করেন এলাকার ধর্মপ্রাণ অনেক মানুষ। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ