বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

চসিক নির্বাচন: ৭৩৫ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের শেষ মুহূর্তে ৭৩৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরঞ্জামাদি বিতরণ শুরু হয়।

নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এইদিন।

সরঞ্জামাদি বিতরণস্থল পরিদর্শন করে নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে আবার সরঞ্জামাদিগুলো চেক করে দেখা হবে। সমস্যা হলে তা দ্রুত সমাধান করে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ