বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

কমলগঞ্জে মৌলনা আব্দুস সুবহান ইসলামী গণ পাঠাগারের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

মৌলনা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগার উদ্বোধন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই গণ-পাঠাগার উদ্বোধন করেন।

আজ ৩০ জানুয়ারি (শনিবার) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার কান্দিগাঁও রোডে ডা. কাইয়ুম উদ্দিনের বাসভবন সংলগ্ন এক পাশে মৌলনা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা শাখার সিনিয়র পরিদর্শক মোঃ আহসান হাবিব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ফিল্ড সুপার অফিসার মাওলানা মোঃ ইয়াহিয়া আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার ফিল্ড অফিসার মোঃ ইকবাল হোসেন।

মাওলানা মোঃ গোলাম রাব্বানী ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যথাক্রমে আব্দুল মজিদ চৌধুরী, হাজী মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল মতিন, হাজী আব্দুল ওয়াহিদ, মোঃ আমজদ আলী, মোঃ খুরশেদ আলী, কৃষ্ণ কুমার সিংহ, মৌলনা মোঃ কামরুজ্জামান, হাফেজ মুফতি করিম উদ্দিন, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর প্রমূখ।

প্রসঙ্গত, বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম এমবিবিএস ডা. কাইয়ুম উদ্দিনের তত্ত্বাবধানে তার নিজ বাসভবন আদমপুর বাজারে মৌলনা আব্দুস সুবহান ইসলামি গণ পাঠাগার ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন৷ ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্রখ্যাত আদমপুর বাজারের সর্বত্র যেখানে বৈষয়িক বিষয় নিয়ে সবাই ব্যস্ত; সেখানে ডাঃ কাইয়ুম উদ্দিন জ্বালিয়ে রেখেছেন জ্ঞানের প্রদীপস্বরূপ। এই গণ পাঠাগারটি এখন সত্যিই প্রশংসার দাবীদার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ