রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হলেন মাওলানা আবুল হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান পদ থেকে ভার মুক্ত হলেন মাওলানা আবুল হাসানাত আমিনী। এখন থেকে তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

গতকাল ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আওয়ার ইসলামকে বিষয়টি জানিয়েছেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি বলেন, প্রয়াত সভাপতি আবদুল লতিফ নিজামী রহিমাহুল্লাহর মৃত্যুর পর মজলিসে সুরার তাৎক্ষণিক এক বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন মুফতি আমিনী রহ. এর সাহেবজাদা মাওলানা আবুল হাসানাত আমিনী। এর আগে তিনি দলের সিনিয়র নায়েবে আমির ছিলেন।

তিনি আরো বলেন, তার কাজের গতিশীলতায় মুগ্ধ হয়ে গতকাল রোববার সন্ধ্যায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যলয়ে নির্বাহী কমিটি ও মজলিসে সুরার প্রায় সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিতে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এ বৈঠকে দলের আরো কোনো পদে পরিবর্তন বা হয়েছে কিনা তা জানতে চাইলে মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম জানান, দলের নতুন সিনিয়র নায়েবে আমির নিযুক্ত হয়েছেন আবদুর রশীদ মজুমদার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ