রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা বাবুনগরীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব-এডিটর>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখতে গিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে দেখতে যান ধর্ম প্রতিমন্ত্রী।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলার সহপ্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।

এসময় উপস্থিত ছিলেন আবু রেজা নদভী (এমপি), সচিব, সহকারী সচিব, ডিআইজিসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ।

এদিকে আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে মাদরাসায় ফিরেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। ডাক্তার আল্লামা বাবুনগরীকে বিশ্রাম, প্রোগ্রাম, টেনশন ইত্যাদি পরিমিত করে করার পরামর্শ দিয়েছেন। এদিকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারগণ নিয়মিত খাওয়া-দাওয়া ও ঘুমানোর কথা বলেছেন।

মাওলানা ইন’আমুল হাসান জানিয়েছেন, আগামীকাল ঢাকায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্তিত থাকবেন। সবশেষে দেশ- বিদেশে সকলের নিকট বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া কামনা কররেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ