বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

এবার বগুড়ায় লিফটে প্রাণ গেল দুই শ্রমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুরে লিফট ছিঁড়ে মাটিতে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাজাপুরে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজের ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বুধবার দুপুরের দিকে নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগীর খাবার নিয়ে সাত তলার পোল্ট্রি ফার্মে যাচ্ছিলেন। ছয় তলায় পৌঁছার পর লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে তারা মাটিতে পড়ে যান।

তিনি আরো জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য ওই দুই শ্রমিকের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ