বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

‘জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যোগ করে অমরত্ব লাভ করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে অমরত্ব লাভ করেছেন। যেখানে বিসমিল্লাহ নাই সেখানে বরকত নাই। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে বরকত আছে। তাই যতই ষড়যন্ত্র হোক না কেন, এই বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

শহীদ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী এবং তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদি, প্রফেসর নজরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ