বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

মাত্র ২০০ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে মাত্র ২০০ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় শোকার্ত পুরো পরিবার। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

এদিকে অভিযুক্ত খোরশেদ আলমকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মাত্র ২০০ টাকার জন্য বাবাকে খুন করায় হতবাক ছেলে। বিচার চেয়ে আর্তনাদ করছেন স্বজনরা।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর সদর চররুহিতা গ্রামের খোরশেদ আলমের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন একই গ্রামের লোকমান হোসেন। সম্প্রতি আরেকজনের অটোরিকশা ভাড়ায় নিয়ে চালানো শুরু করেন লোকমান। তার কাছে ২০০ টাকা পাওনা ছিল খোরশেদের। বৃহস্পতিবার রাতে অটোরিকশা থামিয়ে সেই টাকা চায় খোরশেদ। পরে দেয়ার কথা বললে লোকমানকে এলোপাতাড়ি মারার পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে খোরশেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করেন নিহতের ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ