বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

দীর্ঘ ৩০ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেলপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় রেললাইনের মেরামতের কাজ শেষ হয়। এরপর সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই তেলবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

শনিবার ভোর ৫টার দিকে রেললাইনের মেরামতের কাজ শেষ হয়। এরপর সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এদিকে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ