বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

নগরকান্দা পৌর নির্বাচনে নৌকার প্রচারণা গাড়ী থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী নিমাই চন্দ্র সরকারের নির্বাচনী কাজে ব্যবহৃত মাইক্রোবাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাইক্রোবাস চালক ইমদাদুল শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, শুক্রবার বিকালে উপজেলা সদর বাজারের গালর্স স্কুল সড়ক থেকে ঢাকা মেট্রো চ ৫১-০৩৪৩ মাইক্রোবাস থেকে পুলিশ দেশীয় তৈরি ধারালো অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার রড, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার পক্ষে মিছিলের পিছনে মাইক্রোবাসটি এসে গালর্স স্কুল গেটে দাড়ায়। চালকের আচরনে সন্দেহ হলে লোকজন গাড়িটি ঘেরাও করলে চালক গাড়ী নিয়ে পালাতে চেস্টা করে। তখন জনগন মাইক্রোবাসটি আটক করে পুলিশকে খবর দেয়। মাইক্রোবাসটিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিমাই সরকারের পোস্টার সাটানো ছিল এবং গাড়ীর ভিতর নৌকার পোস্টার ও ব্যানার পাওয়া যায়। পুলিশ এসময় গাড়ীর চালক ইমদাদুল শেখকে গ্রেফতার করে।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, সংবাদ পেয়ে একটি মাইক্রোবাস আটক করি। তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ