বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

নাটোরে সুলতান হত্যা মামলার আসামি ছানা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুরের সুলতান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছানোয়ার হোসেন ছানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছানোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

জানা যায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় নাটোর পুলিশের একটি দল ছানাকে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার চুষাডাঙ্গা গ্রামের গম ক্ষেতের মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সেই মরদেহ শনাক্তের পরে নিহতের স্ত্রী অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও তদন্তের ধারাবাহিকতায় হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটন করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, নিহত সুলতান মলম পার্টির সদস্য। অপর সদস্যরা টাকা ভাগাভাগি এর জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃত ছানা। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ