রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মদিনায় সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার আগুনে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।

জানা যায়, বাংলাদেশ সময় বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ