সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেশে আইনের শাসন বলতে কিছু নেই: আমীর খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। একটি রেজিম ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল ইউনিটকে ব্যবহার করছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরীর মুক্তি দাবি করে আমীর খসরু বলেন, বাংলাদেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম চৌধুরী। তাকে নিয়ে যে অন্যায় চলছে, সেটা একদিন আল-জাজিরার মতো বিশ্বের সব সংবাদমাধ্যমে খবর হয়ে উঠে আসবে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে কুড়িল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোতে ছয় মাসে জামিন হওয়ার কথা। কিন্তু তাকে মুক্তি না দিয়ে শতাধিক মামলার আসামি করা হয়েছে।

পরিকল্পিতভাবে আসলাম চৌধুরীকে জামিন থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আসলাম চৌধুরীর জামিন আবেদন করা হলেই সরকারের তরফ থেকে শুনানির জন্য সময় চাওয়া হয়। এরপরেও হাইকোর্ট-সুপ্রিমকোর্ট সব জায়গা থেকে তার জামিন হয়েছে। সর্বশেষ মামলায় জামিন হওয়ার পর শাহবাগ থানার ৮ বছর আগের এক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওই মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে একদিন রিমান্ড শেষে বাকি দুই দিনের জন্য আরো এক মাস সময় চেয়েছে পুলিশ। এভাবেই তাকে গত ৫ বছর কারাগারে আটকে রাখা হয়েছে।

আমীর খসরু আরও বলেন, এখন যদি আসলাম চৌধুরীর কোনো মামলায় জেলও হয়, তিনি তার চাইতেও বেশি সময় কারাগারে কাটিয়ে দিয়েছেন। আমরা চাই স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক। এখন বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়াই দুষ্কর হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ