সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নোয়াখালীতে আ.লীগের সংঘর্ষ; গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

গত শুক্রবার দিবাগত রাতে তাকে নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়। আইসিইউ’র ১৭ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছিল চিকিৎসকেরা। বোরহান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে বোরহান উদ্দিন মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাতে তিনি বলেন, বোরহান উদ্দিনের গলায় গুলি লেগেছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল, আইসিইউ’র ১৭ নম্বর বেডে ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

বোরহান উদ্দিনের বড় ভাই মুহা. নুর উদ্দিন জানান, শুক্রবার রাত থেকেই বোরহান উদ্দিন আইসিইউ’তে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞান ফিরছিল না।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট কাঁচাবাজারে গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সংবাদকর্মীসহ চারজন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে অন্তত ৩৫ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ