সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রাজধানীতে ছাত্রদল-পুলিশের ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে চলছে তুমুল সংঘর্ষ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, বিএনপি অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলাকালীন প্রেসক্লাব, কদম ফোয়ারা হাইকোর্টের সামনেসহ আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পুরো এলাকার দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়।

এসময় পুলিশ-সাংবাদিকসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রেসক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি তারা নেয়নি। এ কারণে সমাবেশ করতে বারণ করা হলেও তারা না শুনে পুলিশের ওপর হামলা করে। এতে প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ