সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফজরের নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যুু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বেতাগীতে মসজিদে ফজরের নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মুহা. রুহুল আমিন মোল্লা (৩৯) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। তিনি ব্যক্তি হিসেবে খুব ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন বলে এলাকাবাসী জানায়

আমিন মোল্লা উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাধঘাট বাজার সংলগ্ন ছোপখালি গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী মোল্লার সন্তান। পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মসজিদে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মৃত রুহুল আমিন ফজরের নামাজে সুন্নাত শেষ করে জামাতে ফরজ নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় মারা যান।

মসজিদের ঈমাম বলেন, এমন মৃত্যু আমাদের মুসলিমদের কাম্য। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

বৃহস্পতিবার বিকেলে বাধঘাট বাজার মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ