সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

রোববার (৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।

ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ