সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও আক্রান্ত।

শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেয়ার পর আমরা পরীক্ষা করাই। দুদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি।’

অন্য একটি সূত্র জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ১২ হাজার ৫৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯০০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ