সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ব্রাহ্মণবাড়িয়ায় হুইলচেয়ারে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ পড়েনি আন্দোলন সংগ্রামের প্রথম কাতারে থাকা ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়াও।

আজ শনিবার (২৭ মার্চ) সকালেই কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করতে রাজপথে নেমেছেন তারা। এ সময় হুইল চেয়ারে বসে মিছিলের নেতৃত্ব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক ও জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস আল্লামা সাজিদুর রহমান। তিনি হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বেফাকের সহ-সভাপতি। আল্লামা সাজিদুর রহমানের হুইল চেয়ারে বসে মিছিলের নেতৃত্ব দানকারী একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে গতকাল সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফুর্ত বিক্ষোভ চলাকালে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে পুলিশ বাহিনী মসজিদে প্রবেশ করে সাধারণ মুসল্লীদের উপর নির্বিচারে হামলা চালায়। এতে অসংখ্য মুসল্লী আহত হয়। এরই প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্রজনতা রাজপথে নেমে এলে পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলা ও গুলি চালায়। এতে হাজাহাজারী মাদরাসার ৪ জন ছাত্র শাহাদত বরণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ প্রদর্শন কালে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা ও গুলি চালালে সেখানেও ১ জন নিহত ও অসংখ্য বিক্ষোভকারী আহত হয়। এর প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভের ডাক দেয় হেফাজত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ