শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

তুচ্ছ ঘটনায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চৌমুহনী রেললাইন এলাকা থেকে বড়পোল এলাকা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার আ.লীগ কর্মী টিটু ও করিমপুর এলাকার প্রান্তের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ও চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইন এলাকায় টিটু ও প্রান্ত গ্রুপের লোকজন একত্রিত হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১৬ জন আহত হয়।

এ সময় সংঘর্ষকারীরা ককটেল বিস্ফোরণ, একটি মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর করে। পরে এক পক্ষের লোকজন স্থানীয় জামান মার্কেটে অবস্থান নিলে অন্যপক্ষ তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ