শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

বাহুবলে তেল শোধনাগারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত মধ্যরাতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জের বাহুবলে অবস্থিত রশিদপুরে বড়গাঁও ৪ হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুত করা স্থানে) কন্টেইনারে রাত সোয়া ১২টার দিকে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। এটি তেল শোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।

তবে রাতে রশিদপুর তেল শোধনাগার কর্তৃপক্ষের কাউকে এ বিষয়ে মন্তব্য করার জন্য ফোনে পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ