শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ‘মেশিনগান পোস্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ও নারায়ণগঞ্জের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদারে ‘লাইট মেশিনগান পোস্ট’ (এলএমজি) স্থাপন করেছে পুলিশ। জেলার থানা ও পুলিশ ফাঁড়িসহ অন্তত ২৭টি স্থাপনায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি স্থাপনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গত ২৬-২৮ মার্চ ‘হেফাজতের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের’ প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হলো।

এলএমজি পোস্ট স্থাপনকৃত থানাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া ও বিজয়নগর।

তিনটি পুলিশ ফাঁড়ি হলো- ১ ও ২ নং শহর ফাঁড়ি, ইসলামপুর ও ধরখার। দুটি তদন্ত কেন্দ্র হলো- চাতলপাড় ও আউলিয়া বাজার। ছয়টি পুলিশ ক্যাম্প হলো- সার কারখানা, পিডিবি, টোলপ্লাজা, শিবপুর, ছলিমগঞ্জ ও চম্পনগর।

এ ছাড়া জেলা পুলিশ লাইন্সের ৪টি এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। এসব পোস্টে আধুনিক ও ভারি অস্ত্রসহ রয়েছেন প্রশিক্ষিত পুলিশ সদস্যরা, তাদের কাছে সরবরাহ করা হয়েছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, হেফাজতের তাণ্ডব থেকে জেলার পুলিশের স্থাপনাগুলোও রক্ষা পায়নি। সে জন্য সম্ভাব্য আক্রমণ ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তায় পোস্টগুলো স্থাপন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি বহাল থাকবে।

এর আগে সিলেটের ১৭টি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট স্থাপন করা হয়। নারায়ণগঞ্জের ২০টি স্থাপনায় একই ধরনের পোস্ট স্থাপন করার খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ