শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া, ভবানীপুর, হারোয়া, গড়মাটিসহ কয়েকটি এলাকায় টানা প্রায় ২৫ মিনিটের শিলাবৃষ্টিসহ ঝড়ো বাতাসের সাথে শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, লিচু, বাঙ্গি, তরমুজ ও বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার আগ মুহূর্তে গুমোট মেঘলা আকাশ বদলে দেয় আবহাওয়া। ঝড়ের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। তবে জেলা সদরসহ অন্যান্য এলাকায় দমকা ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার জানান, শনিবার সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ