শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুড়িগ্রামে হেরোইনসহ আইনজীবী ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে একজন আইনজীবীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ৪০২ টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বহনকারী একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) ভোরে জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে প্রফেসরপাড়ার মৃত ওসমান গনির ছেলে এবং জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর আলমগীর হোসেন (৪২), একই ইউনিয়নের কালে এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে আসাদুজ্জামান সবুজ (২৩) ও ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে মোস্তাক হোসেন (৪২)।

পুলিশ জানায়, একটি মটরসাইকেলে ওই তিনজন ধরলা সেতুর দিক থেকে আদর্শ পৌরবাজারের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালের সামনে তাদের আটক করা হয়। মটরসাইকেল চালাচ্ছিল আসাদুজ্জামান সবুজ। আর তল্লাশি চালিয়ে আইনজীবী আলমগীর হোসেনের কাছে মাদক বিক্রির ১৩ হাজার ৪০২ টাকা এবং মোস্তাক হোসেনের কাছে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ