শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পঞ্চগড়ের পর ঢাকায় কালবৈশাখী ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় হয়েছে। আজ শনিবার ১৭ এপ্রিল) ঢাকায় ভোর রাত ৩.২০ এর দিকে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তবে এই ঝড়ে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রবল বৃষ্টিপাত না হলে দিনে তাপপ্রবাহ আগের মতোই বইবে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

এদিকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিলো, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, রাত ১১টায় পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার। জেলার বিভিন্ন স্থানে ঝড়ের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কমে এসে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে আজ ৩৩ দশমিক ২, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩৮, রংপুরে ৩৪ দশমিক ৪, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে আজ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ