শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খালেদা জিয়ার জন্য দোয়া করে চাকরি হারালেন ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করায় সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সোনামিয়া জামে মসজিদের ইমাম মেরাজুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১২ এপ্রিল বাদ আসর করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ। স্থানীয় সোনামিয়া জামে মসজিদে আয়োজিত এ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মেরাজুল ইসলাম।

বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সভাপতি নুরুল আফসার এ বিষয়ে হুজুরকে কৈফিয়ত তলব করেন ইমামকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হুজুর আমাকে না জিজ্ঞেস করে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ